শ্রীনগরে জামায়াতে ইসলামী গণসংযোগ

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: 9:01 PM, October 21, 2025

 

শেখ আছলামঃ

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে জামায়াতে ইসলামী গণসংযোগ করেছে। ২১অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের এমপি প্রার্থী ও জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক এ.কে.এম ফখরুদ্দিন রাজী শ্রীনগর বাজার এলাকায় গনসংযোগ করেছেন।

গণসংযোগ শেষে শ্রীনগর উপজেলার দেউলভোগ দয়হাটা গ্রামে জামায়াতের উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি খিজির আ: ছালাম,মিডিয়া বিভাগ পশ্চিম এর সভাপতি সাংবাদিক জাকির লস্কর, শ্রীনগর উপজেলা জামায়াতের আমীর টিএম বেলাল হুসাইন, শ্রীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী নূরজামান মীর,শ্রীনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক এমারত হোসেন,হাঁসাড়া ইউনিয়নে সভাপতি নুর উদ্দিন, বীরতারা ইউনিয়ন সাধারণ সস্পাদক আব্বাস আলী লস্কর।

আরও ছিলেন, ষোলঘর ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন, রাড়িখাল ইউনিয়ন সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, কোলাপাড়া ইউনিয়ন সভাপতি আব্দুল করিম, পাটাভোগ ইউনিয়ন সভাপতি আবু সায়েম বাবু খান, সাধারন সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, আটপাডা ইউনিয়ন সভাপতি মহাসিন মল্লিক সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।