প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মাংস ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ
স্বাধীনতা সত্য প্রকাশে

শেখ আছলামঃ
শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলা বিভিন্ন বাজারের মাংস ব্যবসায়ীদের (কসাই)দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আইসিটি প্রশিক্ষণ কক্ষে রবিবার ১০মে বেলা ২-৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী হাছিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে কসাইদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও পরিচ্ছন্ন পদ্ধতিতে পশু জবাই, মাংস সংরক্ষণ এবং বাজারজাতকরণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।তিনি আরও বলেন,প্রশিক্ষণের মাধ্যমে কসাইদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা,পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সরকারি নীতিমালা অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন,কসাইদের জুনুটিক রোগ সম্পর্কে সচেতন করার পাশাপাশি অসুস্থ গরু জবাই করার পূর্বে অবশ্যই প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করার নির্দেশনা দেন।
স্যানিটারি ইন্সপেক্টর বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় মাংসের দোকান নিয়মিত পরিদর্শন করা হবে।


