শ্রীনগরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত
ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ
স্বাধীনতা সত্য প্রকাশে

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রীনগর শাখার উদ্যোগে শ্রমিক ও চালকদের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর)শনিবার সকাল ১০টার সময় শ্রীনগর এম রহমান কমপ্লেক্সে আয়োজিত এ সভায় পরিবহন শ্রমিক ও চালকদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ, যাত্রীসেবা এবং বর্তমান পরিস্থিতিতে তাদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
শ্রীনগর উপজেলা শাখার সভাপতি শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মোঃ দুলাল ও আবু কালাম,সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ,দপ্তর সম্পাদক আব্দুল মান্নান,বাস, মিনি-বাস মাইক্রোবাস সমবায় সমিতির প্রধান মোঃ দ্বীন ইসলাম,কার্যকরী সদস্য মোঃ সুজুন হোসেন জীবন ও আবুল শেখ।
সভায় বক্তারা বলেন, সড়ক পরিবহন খাতের সঙ্গে জড়িত শ্রমিক ও চালকদের নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হয়। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরোও বলেন,নিরাপত্তার খাতিরে গাড়ি ভাড়া করার আগে যাত্রীগনের থেকে অবশ্যই ডকুমেন্ট হিসেবে আইডি কার্ডের ফটোকপি মালিকপক্ষের হাতে রাখতে হবে।
এ সময় যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালকদের দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
সভায় যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রীনগর শাখার নেতৃবৃন্দসহ পরিবহন শ্রমিক ও চালকরা উপস্থিত ছিলেন।


