শ্রীনগর-সিরাজদিখান থানায় বরাদ্দ ৬ গাড়ি, বাড়বে প্রশাসনিক কার্যক্রমের গতি
ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ
স্বাধীনতা সত্য প্রকাশে

শেখ আছলামঃ
প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান থানার জন্য ব্যক্তিগত উদ্যোগে ছয়টি গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা গেছে, থানার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে দ্রুত যাতায়াত, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে এসব গাড়ি ব্যবহৃত হবে।
ব্যক্তিগত উদ্যোগে গাড়িগুলো বরাদ্দ দেওয়ায় স্থানীয়ভাবে প্রশাসনের কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে দুর্গম এলাকা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এসব যানবাহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, জননিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে পরিবহন সুবিধা গুরুত্বপূর্ণ। নতুন গাড়িগুলো ব্যবহারের ফলে পুলিশের নিয়মিত টহল, জরুরি সেবা এবং বিভিন্ন দায়িত্ব পালনে সক্ষমতা বাড়বে।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল ইসলাম পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ -১সাংসদ মোঃ আব্দুল্লাহ।
গেস্ট অফ ওনার হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের অ্যডিশনাল আইজিপি(গ্রেড-১)এ কে এম আওলাদ হোসেন।
আরও ছিলেন,শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান,সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী সহ দুইটি উপজেলার বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়রা ব্যক্তিগত উদ্যোগে এমন সহায়তাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, নতুন যানবাহনগুলো সঠিকভাবে ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।


