
গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ফাতেমা তুল জান্নাত মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ফাতেমা তুল জান্নাত।
বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুজাফর রিপন, বিপিএএ নবাগত জেলা প্রশাসক কে ফুল দিয়ে বরণ করেন এবং দায়িত্বভার অর্পণ করেন।
এসময় জেলা প্রশাসন এর সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর ট্রেজারি ভবনে পুলিশের একটি চৌকস দল নবাগত ও বিদায়ী জেলা প্রশাসক কে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে ভেরিফিকেশন শেষে নবাগত জেলা প্রশাসক বিদায়ী জেলা প্রশাসক হতে ট্রেজারি দায়িত্ব বুঝে নেন।


