মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত, ককটেল উদ্ধার মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: 9:03 PM, October 3, 2025

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত, ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) বেলা আড়াইটা থেকে তিনটার দিকে হোগলাকান্দি বড় মসজিদের পাশে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, জুমার নামাজ শেষে জালাল মোল্লা গ্রুপের লোকজন জড়ো হলে চরকেওয়ার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন গাজী গ্রুপের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলিবর্ষণ করে। সংঘর্ষে ছড়রা গুলিতে আহত হন—১. সাকিব মোল্লা (২৭), পিতা: বারেক মোল্লা ২. আকাশ মাঝি (২৫), পিতা: রতন মাঝি ৩. মহিউদ্দিন মোল্লা (৩৫), পিতা: ওয়াহেদ আলী মোল্লা
এছাড়াও মারপিটে আহত হন সাব্বির মোল্লা (২৩), পিতা: বাহাউদ্দিন মোল্লা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ১৪টি অবিস্ফোরিত ককটেল ও শর্টগানের খোসা উদ্ধার করা হয়।

অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।